Wednesday, March 18, 2026
Home » অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অফিস উদ্বোধন

অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অফিস উদ্বোধন

by Amader Barta
0 comments
অগ্রগতি-ওয়েলফেয়ার-ফাউন্ডেশনের-অফিস-উদ্বোধন

নারায়ণগঞ্জের ফতুল্লায় সামাজিক ও মানবিক কার্যক্রমে পরিচালিত অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ফাউন্ডেশনের নতুন অধ্যায়ের সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা এবং সামগ্রিক সামাজিক উন্নয়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তারা আরো বলেন, নতুন অফিস স্থাপনের ফলে ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল ও প্রাতিষ্ঠানিক রূপ পাবে। এতে স্বেচ্ছাসেবীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরও সুদৃঢ় হবে। এর মাধ্যমে সমাজ উন্নয়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে।

উল্লেখ্য, অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর আগেও বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন, শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষের চিকিৎসা সহায়তা প্রদান এবং ঈদ সামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম সফলভাবে পরিচালনা করেছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের পাশে থাকার আশ্বাস দেন এবং আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও অগ্রগতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন মানবতার সেবায় আরও বিস্তৃত ও কার্যকর ভূমিকা রাখবে।

You may also like

Leave a Comment